• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫১:১১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

স্বাধীনতা দিবসে ইমপেল ল্যাবরেটরীজের স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন

২৭ মার্চ ২০২৪ সকাল ০৯:৪৬:০৭

স্বাধীনতা দিবসে ইমপেল ল্যাবরেটরীজের স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন

পাবনা প্রতিনিধি: পাবনায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ইমপেল ল্যাবরেটরীজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

Ad

২৬ মার্চ মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলার হিমাইতপুর ঈদগা ময়দানে এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. উবায়দুল্লাহ ইবনে আলী।

Ad
Ad

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের প্রাক্তন সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. এম. এ. সাত্তার, হেমাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খান, পাবনা মানসিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আঞ্জুমান-ই ফেরদৌস, ফিজিশিয়ান ডা. মো. আবুল বাশার।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইমপেল ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম । তিনি জানান, প্রতিবছর আমাদের এই ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে অসহায় মানুষকে সেবা প্রদান করতে চাই।

উল্লেখ্য, ৪টি বুথে একাধিক চিকিৎসক ও পাবনা মেডিকেল কলেজ ছাত্র-ছাত্রী চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক শিশু, নারী ও পুরুষ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং দুই শতাধিক নারী পুরুষের ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us