• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৮:৩৭ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে আলোচনা সভার মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত

২৫ মার্চ ২০২৪ দুপুর ০২:৩৩:০০

ফরিদপুরে আলোচনা সভার মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও কালরাত্রির স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর শাহজাহান, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নুর মোহম্মদ বাবুলসহ অনেকে।

এসময় বক্তরা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকবাহিনী ঢাকায় নির্বিচারে মানুষ হত্যা করে। পরে সারা দেশব্যাপী মানুষ হত্যা শুরু করে পাকবাহিনী। তারপর থেকেই বাঙালিরা পাকহানারদের প্রতিহত করা যুদ্ধে নামে দেশের মানুষ। যা নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আসে দেশের স্বাধীনতা।

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫






Follow Us