• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২৩:০১ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

উজিরপুরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

১৪ মার্চ ২০২৪ বিকাল ০৪:৪৫:৩৪

উজিরপুরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।

১৩ মার্চ বুধবার দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম ইশমামের নেতৃত্বে উপজেলার বামরাইল ইউনিয়নের জয়শ্রী বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তালুকদার ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনহীনভাবে পরিচালনার দায়ে ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলামের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি কে. এম ইশমাম জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩