• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫২:১৩ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলাসহ নিহত ৩

১১ মার্চ ২০২৪ বিকাল ০৩:০৫:৩৮

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলাসহ নিহত ৩

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৩ জন নিহত হয়েছেন।

১১ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বামিহাল-দুর্গাপুর সড়ক সংলগ্ন এলাকার দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার বনকুড়াইল গ্রামের আব্দুস সাত্তার স্ত্রী হোসনেয়ারা (৪০), বনকুড়াইল গ্রামের আব্দুল মমিনের ছেলে মো. ইমরান হোসেন (১৪), আব্দুল মমিনের ছেলে রাব্বি হাসান।

নিহত ৩ জনের সকলেই উপজেলার সুকাশ ইউনিয়নের বনকুড়াইল গ্রামের বাসিন্দা। ইমরান ও রাব্বি আপন দুই ভাই। এ ছাড়া অপর ১ জন আহতকে শেরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১টার পর বনকুড়াইল থেকে ইজি বাইক নিয়ে যাত্রীসহ দুর্গাপুর বাজারে প্রবেশ করতেই একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইককে পিষ্ট করে। এসময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।

সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১

বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৬