• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪৫:৫৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

গর্ভবতী স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী

১০ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২৬

গর্ভবতী স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ববিতা খাতুন (২০) নামে ৭ মাসের এক গর্ভবতী নারীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে স্বামী হযরত আলী।

১০ মার্চ রোববার সকালে উপজেলার হাজরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হওয়া গর্ভবতী ববিতা খাতুন উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামের বকুল হোসেনের মেয়ে।

ববিতা খাতুনের মা জানান, রোববার সকালে সে তার মেয়েকে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসার জন্য হাজরাহাটি এলাকায় হযরতের বাড়িতে গেলে পারিবারিক কলহের জেরে ববিতা ও তার স্বামী হযরত আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ববিতার স্বামী তার উপর ক্ষিপ্ত হয়ে ববিতার শরীরে কেরোসিন ছিটিয়ে আগুনে ধরিয়ে দেয়। এতে ববিতার শরীরের বেশ কিছু অংশে পুড়ে যায়।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনিরুজ্জামান জানান, সাত মাসের গর্ভবতী ববিতা খাতুন চিকিৎসার জন্য আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দগ্ধ হওয়া নারীর পুরো পেট পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩