• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা ভাদ্র ১৪৩৩ রাত ০১:২৮:০৭ (18-Aug-2026)
  • - ৩৩° সে:

রাউজানে মোহাম্মদ আলী শাহ্'র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

৪ মার্চ ২০২৪ দুপুর ১২:৩৮:২৮

রাউজানে মোহাম্মদ আলী শাহ্'র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত কদলপুর ইউনিয়নস্থ অলিয়ে কামেল হযরত মোহাম্মদ আলী প্রকাশ (পোয়া ফকিরের) ৬৫তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

২ মার্চ শনিবার হযরত মোহাম্মদ আলী শাহ্'র আওলাবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ওরশ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী নানান কর্মসূচির মাধ‍্যমে হুজুরের মাজার সংলগ্ন মাঠে ওরশ অনুষ্ঠিত হয়।

ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলমের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচির মধ‍্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, মাজারে পুষ্পস্তবক অর্পণ। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর তবারক বিতরণ করা হয়।

ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত থেকে সহযোগিতা করেন কদলপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মমতাজ মিয়া, ওরশ শরীফ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক বদিউল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সহ-অর্থ সম্পাদক আব্দুস সবুর, হাফেজ মোরশেদুল আলম, মোহাম্মদ সোহেল, সাইফুল আলম, মোহাম্মদ আরিফ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
১৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১





হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
১৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৭:২৪