• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৭:০০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০২:৩৯

বাসাইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সময় কারাভোগ করা একাধিক নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেদী খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯