• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৩১:৪৫ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

রংপুরে ট্রেনের ছাদে পড়েছিলো যুবকের রক্তাক্ত মরদেহ

১৯ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:১১:২৫

রংপুরে ট্রেনের ছাদে পড়েছিলো যুবকের রক্তাক্ত মরদেহ
“ছবি: এশিয়ান টিভি”

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় পায়ে শিকল বাঁধা অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ ট্রেনের ছাদে পড়েছিল। 

১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কাউনিয়া স্টেশনে দাড়িয়ে থাকা কুড়িগ্রাম এক্সপ্রেসের বগির ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ে স্টেশন মাস্টার হোসনে মোবারক। 

তিনি বলেন, ‘দুপুর একটার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনে আসে। স্টেশনে ট্রেনটি দাড়ানোর পর প্ল্যাটফর্মে থাকা লোকজন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ঠ- বগির ওপরে রক্তাক্ত অবস্থায় এক যুবকের পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসে জানানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ছাদ থেকে পায়ে শিকল বাঁধা অবস্থায় অজ্ঞাত ওই কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।’

স্টেশনের প্ল্যাটফর্মের লোকজনের অভিযোগ, প্রায় আধা ঘণ্টা ট্রেনের ছাদে পড়েছিল পায়ে শিকল বাঁধা অজ্ঞাত ওই কিশোরের রক্তাক্ত মরদেহ। কিন্তু রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার করে।

কাউনিয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন বলেন, ‘অজ্ঞাত ওই কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চলচ্চিত্র অভিনেত্রী টেডি মুরের মৃত্যু
চলচ্চিত্র অভিনেত্রী টেডি মুরের মৃত্যু
১১ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৩:৪৭



টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১১ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫০:৫৯