• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৭:১৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

১৭ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১৭:১৩

কেরানীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দ্রব্যমূল্য বৃদ্ধি, কারাবন্দি বিএনপির সব নেতাকর্মীদের মুক্তি এবং নতুন নির্বাচনের দাবিতে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩ টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ লিফলেট বিতরণ করা হয়।

জানা যায়, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে জিনজিরা বাস রোড দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জিনজিরা বাজার, টিনপট্টি হয়ে আগানগর সিনেমা হল পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এর আগে, দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার। নিপুন রায় তার বক্তব্যে বর্তমান সরকারকে অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর শাহনেওয়াজ, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯