• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৫৩:৫৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

১০ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫৯:১৭

সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলার ঘটনায় মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

১০ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের বেতখাই গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে বেতখাই গ্রামের জিলু মিয়া ও আনোয়ার হোসেনের সঙ্গে একই বাড়ির চাচাতো ভাই গণি মিয়া, বাদশা মিয়া, কাদির মিয়া ও শাহিন মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ৯ ফেব্রুয়ারি শুক্রবার জিলু মিয়া তার মেয়ের কবর জিয়ারত করে প্রতিপক্ষের ঘরের সামন দিয়ে আসার সময় তাকে মারপিট করার অভিযোগ উঠে। 

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মীমাংসা করে দেওয়ার জন্য ১১ ফেব্রুয়ারি রোববার বিচারের দিন তারিখ ধার্য করেন। কিন্তু মীমাংসা পূর্বেই শনিবার সকাল সাড়ে ৮টায় জিলু মিয়াদের উপর গণি মিয়া, বাদশা মিয়া, কাদির মিয়া, শাহিন মিয়া ও সুমন মিয়া হামলা চালান।

এসময় জিলু মিয়া, তার স্ত্রী হেনা বেগম, ছেলে রাসেল মিয়া, জাকির মিয়ার ছেলে মাহিদ ও নুরুল, ঝুনু মিয়ার স্ত্রী মমতা বেগম, শফিক মিয়ার মেয়ে হাছনা বেগম এবং নাজমা বেগম আহত হন।  

হামলার সময় আনোয়ার হোসেন গরু নিয়ে বাড়ির নিকটবর্তী মাঠে গিয়েছিলেন। প্রতিপক্ষ সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেন মারা যান।  

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা অভিযানে রয়েছি, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

Follow Us