• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৪৪:১২ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গায় ভেসে উঠল অজ্ঞাত যুবকের লাশ

৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৪৮:১১

বুড়িগঙ্গায় ভেসে উঠল অজ্ঞাত যুবকের লাশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৩) মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। এ সময় নিহতের পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও কালো ফুলহাতা গেঞ্জি।

৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ভাসমান অবস্থায় মাদেহটি উদ্ধার করে পুলিশ। উপজেলার পাড়গেন্ডারিয়া এলাকায় তালুকদার ডকইয়ার্ড বরাবর মাঝ নদী থেকে এটি উদ্ধার করা হয়। পরে যুবকের মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সদরঘাট নৌ থানার এসআই নকীব অয়জুল হক জানান, সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। এরপর ৯৯৯ এর মাধ্যমে পুলিশের খবর দিলে তীরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

পুলিশ বলছে, মরদেহটি উদ্ধারের পর পরীক্ষা নিরীক্ষা করে নিহত যুবকের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানায় ছবি পাঠানো হয়েছে বলেও থানা সূত্রে জানা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২