• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:৪৭ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদা উত্তোলনকালে আটক ২৫

৫ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫৫:৪৪

নারায়ণগঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদা উত্তোলনকালে আটক ২৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়কালে নারায়ণগঞ্জের বিভিন্ন প্ৰবেশমুখ থেকে ২৫ জন চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-১১ এর অভিযানিক দল। এসময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণের চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধার করা হয়।

৪ ফেব্রুয়ারি রোববার জেলার বিভিন্ন প্রবেশমুখ থেকে তাদের আটক করা হয়।

৫ ফেব্রুয়ারি সোমবার সকালে র‍্যাব-১১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আটকদের মধ্যে যাদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়, তারা হলো- মো: জুয়েল আহমেদ (৩০), মোঃ শফিকুল ইসলাম (২৭), আব্দুর রহমান (৩০), মোঃ আশরাফ উদ্দিন (৪০), খলিল (৪০), মোঃ ওমর ফারুক (২৮), মোঃ ওমর ফারুক (৪০), হাসান মাসুম (৪০), মোঃ বিপ্লব খান (২৯), মোঃ ফরহাদ (২৮), মোঃ আসিফ (২১), মোঃ আতিকুর রহমান (৪৫) ও মারুফ হোসেন (২৮)।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলো- মোঃ কবির হোসেন (২৮), রানা (৩০),  মোঃ রাজিব (৩০), দিপু (১৯), মোঃ সাদ্দাম হোসেন (১৮), মোঃ সুমন খান লাল (৩২), আব্দুর রহমান মুন্না (৪০), মোঃ সোহেল (৩৫), আল আমিন (৩৫), মোঃ ইশবাল (৪৫), মোঃ রকিবুল হাসান (২৬) ও মোঃ রাসেল (২৫)।

র‍্যাবের পক্ষ থেকে জানাননো হয়, প্রাথমিক তদন্ত সূত্রে তারা জানতে পারেন সম্প্রতি পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির কারণে অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বাড়ছে নিত্যপণ্যের মূল্য। এর ফলে সড়ক ও মহাসড়কে এসব বাড়তি খরচের খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। যার কারণে সবজির মৌসুমেও কমছে না সবজির দাম। তাই জনগণের সুবিধার্থে অভিযানে নেমে এদের আটক করা হয়। পরে আটকদের জিজ্ঞেসা করলে তারা স্বীকার করেন যে, তারা নারায়ণগঞ্জের প্রবেশমুখে বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করে আসছিল। তথাকথিত ইজারাদারদের নির্দেশে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে প্রতি রাতে বিভিন্ন এলাকায় রাস্তার ওপর অবস্থান নেয়। অনেক ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও দিয়ে থাকে।

আরও পড়ুন

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

র‍্যাব আরও জানায়, মাঝেমধ্যে গাড়ি চালকরা চাঁদাবাজদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি ভাঙচুর, চালক ও হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। মূলত এদের কাছে দূরপাল্লার পণ্যবাহী ট্রাক চালক ও ব্যবসায়ীরা জিম্মি। এই বাড়তি খরচের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আটকদের মধ্যে ১৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদী কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ ও ১২ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলেও জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮