• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:২৯:০৬ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

জমি সংক্রান্ত বিরোধে আপন ভাইকে খুন: গ্রেফতার ৩

৩০ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭:১০

জমি সংক্রান্ত বিরোধে আপন ভাইকে খুন: গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢালোজড়া ইউনিয়নের সাজনধার এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন ভাইকে পিটিয়ে হত্যা মামলার মূল আসামী মো. মজিবরসহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

২৯ জানুয়ারি সোমবার দিবাগত রাত তিনটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি জয়েরটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মূল আসামি মোঃ মজিবর (৫০) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সালানধারা এলাকার আফাজ উদ্দিনের ছেলে। বাকি দুই আসামি মজিবুরের ছেলে সুমন (২৮) ও সিজান (২০)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন জানান, গাজীপুরে কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেজা আল সাঈদ (৫৩)-কে পারিবারিক বিরোধের জেরে গত ২৮ জানুয়ারি বিকেল আনুমানিক চারটার দিকে আপন ভাই ও ভাতিজা মিলে হত্যা করে।

পরে নিহত অধ্যাপক সাঈদের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ২৪ ঘন্টার মধ্যেই মূল আসামি মজিবরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫