• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪০:২৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে পুলিশি বাধায় পণ্ড বিএনপির কালো পতাকা মিছিল

৩০ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:২৩:৩১

রাজাপুরে পুলিশি বাধায় পণ্ড বিএনপির কালো পতাকা মিছিল

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির কালো পতাকা মিছিল।

৩০ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের নেতৃত্বে তার নিজ বাস ভবনের সামনে পশ্চিম চর বাঘড়ী থেকে একটি কালো পতাকা মিছিল শুরু করে নেতাকর্মীরা।

পরে এ মিছিলটি বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বাঘড়ী বাজার এলাকার সড়কে উঠতে চাইলে পুলিশের বাধার তা পণ্ড হয়ে যায়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথ, সাবেক ছাত্রদল সভাপতি আনোয়ার পাশা নিপুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৩৮