• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ রাত ১১:৩৯:০৪ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

যশোরে মাদরাসা থেকে ছাত্র নিখোঁজ

২৫ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:৫৩:৩৭

যশোরে মাদরাসা থেকে ছাত্র নিখোঁজ

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের মন্ডলগাতী হাফিজিয়া মাদরাসা থেকে মোস্তাকিম (৯) নামের একটি ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মোস্তাকিমের পরিবার।

মোস্তাকিম যশোরের মন্ডলগাতি হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং শার্শার আমতলা গাতিপাড়ার মনিরুল ইসলামের ছেলে।

Ad
Ad

নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, মাদরাসা থেকে জানানো হয়, গত ২২ জানুয়ারি সন্ধ্যার পরে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য স্থানগুলোতে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি।

Ad

এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ছেলেটিকে কেউ দেখলে (০১৩২১-৬১০৩১০) এই নম্বরে যোগাযোগ করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:৩০








Follow Us