• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪২:২৫ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরানকে হুমকি

আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে: ট্রাম্প

৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৫৫

আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে নতুন এক হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুহূর্তে তিনি সতর্ক করে বলেছেন, ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে, যা আর কখনোই ফিরে আসবে না।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে। তবে এখন যেহেতু আমাদের হাতে সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ শাসনব্যবস্থা পরিবর্তনের সুযোগ রয়েছে, যেখানে ভিন্ন, আরও স্মার্ট এবং কম উগ্রবাদী চিন্তার মানুষের প্রাধান্য থাকবে, তাই হয়তো বৈপ্লবিক ও চমৎকার কিছু একটা ঘটতে পারে।’

Ad
Ad

ইরানের বর্তমান শাসনব্যবস্থার কড়া সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ‘কে জানে কী হবে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান ঘটবে।’

Ad

নিজের পোস্টের শেষে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের মহান জনগণের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ বর্ষিত হোক!’

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা মঙ্গলবার শেষ হচ্ছে। দাবি মানা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
বিমানের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৯:৩০







৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩২

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:২১

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত
৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৫৫


Follow Us