• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৩২:২৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

স্কুলের বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত: এনবিআর চেয়ারম্যান

৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

স্কুলের বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সাশ্রয় ও শিক্ষা খাতের উন্নয়নে স্কুলের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৭ এপ্রিল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এ ঘোষণা দেন।

এনবিআর কার্যালয়ে পরিবহন খাতের একাধিক সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট পরামর্শ সভায় তিনি বলেন, গণপরিবহনে জ্বালানি খরচ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, পরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমাতে চায় সরকার। প্রথম ধাপ হিসেবে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ইভি (বৈদ্যুতিক যানবাহন) খাতে বাজেটে অনেক পরিবর্তন আসবে, তবে এই উদ্যোগের জন্য আমরা অপেক্ষা করব না। খুব শিগগিরই শুল্ক অব্যাহতি দিতে এসআরও জারি করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭