• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ১১:২৯:৪৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

বিজয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ১০ দোকান পুড়ে ছাই

১০ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৪৩

বিজয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ১০ দোকান পুড়ে ছাই

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

১০ জানুয়ারি বুধবার উপজেলার মির্জাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিজয়নগর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বিজয়নগর বিদ্যুৎ অফিসের অবহেলার কারণে দোকানগুলো পুড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টায় হঠাৎ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি দোকানে আগুন লাগে। এ সময় আশপাশের মানুষ আগুন নেভানোর জন্য চেষ্টা করে। প্রায় ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর ফায়ার স্টেশন অফিসার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩