• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ০২:৫৫:৫৯ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

দৌলতদিয়ায় ৭৮৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

৩০ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৯:১০

দৌলতদিয়ায় ৭৮৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া গোয়ালন্দঘাট এলাকা হতে ৭৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এ সময় ১ জন রোহিঙ্গাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

৩০ ডিসেম্বর শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর র‍্যাব-১০-এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার মাঝরাতে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে ১ জন রোহিঙ্গাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময়, তাদের কাছে থাকা ৭৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজার জেলার রামু থানার ধোয়াপালং গ্রামের মাহমুদুল হকের ছেলে রফিকুল ইসলাম রিজভী চৌধুরী (২০) ও একই জেলার উখিয়া থানার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের মৃত বশির আহম্মেদ ছেলে আবুল আলম (৩৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা বেশ কিছুদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে ইয়াবার কারবার করছে। সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ি ও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।  

তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পরে গ্রেফতার হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩