• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:২৯:০৯ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

৩০ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:১০:১৫

লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আপন ছোট ভাইয়ের রডের আঘাতে জাহাঙ্গীর হোসেন (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাহফুজ দৌলা ও মৌসুমী পলাতক রয়েছেন।

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামে সাহেদ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে নিহত জাহাঙ্গীরের শিশু সন্তান পাশের ঘরের গ্লাসে লাঠি নিক্ষেপ করে। এ ঘটনার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই মাহফুজ বড় ভাই জাহাঙ্গীরকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

জাহাঙ্গীরের স্ত্রী শারমিন জানান, আমার দুই সন্তান ইসরাফিল ও ইয়ামিন আজ এতিম। আমি প্রশাসনের কাছে খুনি মাহফুজ, দৌলা ও মৌসুমীর ফাঁসি চাই।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফ উদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জাহাঙ্গীরের মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১

এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। তবে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫