• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৯:২৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

২৫ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:৫৯:২০

মাটিরাঙ্গায় নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর সোমবার সকালে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড গাজীনগর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ আলী।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি ত্রিপুরা, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য নুসরাত জাহান শুচি, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এমরান হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বেগম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহরম আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯