• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:০৯:৪২ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতাকে অব্যাহতি

২৫ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৪৫:৪৪

রাঙ্গুনিয়ায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতাকে অব্যাহতি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবলীগ নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাঁর নাম মো. হোসেন। তিনি চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য।

২৪ ডিসেম্বর রোববার উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইউনুচ সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

জানতে চাইলে উপজেলা যুবলীগ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী বলেন, “বাংলাদেশ যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। এ সংগঠনের ভাবমর্যাদা বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ড করার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।”

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

বক্তব্য নিতে অভিযুক্ত মো. হোসেনের মুঠোফোনে একাধিকার ফোন করে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১২:২৬


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩৪:১৮