• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই চৈত্র ১৪৩২ ভোর ০৪:৪৪:৫৩ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীবরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ক্ষেতে, চালক নিহত

১৭ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:২৩:৩৩

শ্রীবরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ক্ষেতে, চালক নিহত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদীতে অটোরিকশা উল্টে মোফাজ্জল হোসেন (৬৫) নামের এক চালক নিহত হয়েছেন।

১৭ ডিসেম্বর রোববার সকালে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের ভারেরা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

Ad
Ad

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

নিহত মোফাজ্জল হোসেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি মোল্লাপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার ভোরে মোফাজ্জল হোসেন শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গ্রাম থেকে অটোরিকশায় ফুলকপি বোঝাই করে শেরপুর শহরে নিয়ে যাচ্ছিলেন। ভারেরা মধ্যপাড়া এলাকায় যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে গিয়ে সড়কের পাশের ক্ষেতে পড়ে যায়। এ সময় মোফাজ্জল অটোরিকশার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দীকি বলেন, নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০



Follow Us