• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:০৫:৫৬ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে তরুণের মৃত্যু

১৬ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:২৬:২৭

কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে তরুণের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে জুবায়ের রহমান লামিম (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

১৫ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত লামিম কেরানীগঞ্জের পূর্ব চরাইল বনডাক পাড়ায় পরিবারের সাথে বসবাস করতেন।

আরও পড়ুন

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা

মৃত তরুণের বাবা শাহীন জানান, বেশ কয়েক বছর আগে লেখা-পড়া ছেড়ে দিয়েছিল লামিম। সে বেকার থাকায় তাকে সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছিল।

বৃহস্পতিবার রাতে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায় সে। সেখানে অন্যান্য ছেলেদের সঙ্গে অতিরিক্ত মদ পান করে। পরে শুক্রবার সকালে বাসায় ফিরে সে অসুস্থ অনুভব করছিল এবং বমি করছিল। বলছিল তার পেট ব্যথা করছে।

পরে তাকে প্রথমে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান, ৭ জনের সাজা

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন
দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন
১৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:২০