• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:১০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩

৩ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৪৮:১৭

ফুলছড়িতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩
ফাইল ছবি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

২ ডিসেম্বর শনিবার রাত ৮টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের উদাখালী বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম পিয়াল চন্দ্র (২০)। পিয়াল মোটরসাইকেলের চালক ছিলেন। নিহত পিয়ালের বাড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ ঘটনায় আহতরা হলেন সিংড়িয়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে বাবু মিয়া (১৭), শরিফুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৬) ও মধ্য উড়িয়া গ্রামের ধন মামুদের ছেলে বাছের আলী (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বাদিয়াখালীর দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে মটোরসাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাকিবুল হাসান বলেন, হাসপাতালে পৌঁছার আগেই পিয়ালের মৃত্যু হয়েছে। গুরুতর আহত বাবু মিয়া, শরিফুল ও বাছের আলীকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজব আলী বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। একজনের মৃত্যুর খবর পেয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬