• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫২:৩২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

২৩ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩২:২২

নওগাঁয় পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নাশকতা চেষ্টা মামলায় রাজু হোসেনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার চকময়রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজু উপজেলার হাটনগর গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। সে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ অক্টোবর ধামইরহাট থানার রসপুর দাখিল মাদ্রাসা মাঠে রাজু হোসেনসহ আরও অনেকে গাড়ি ভাংচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। এ ঘটনায় ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে দুর্বৃত্তরা আত্মগোপন করে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

পরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার চকময়রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। আসামি রাজুকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯