• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:২৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

অবরোধের সমর্থনে মানিকগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

২২ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৩:২৯

অবরোধের সমর্থনে মানিকগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথমদিনে শহরের খালপাড় ও দুধবাজার এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ২২ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের খালপাড় এলাকা থেকে জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় পুলিশ এসে বাধা দেয়। 

এসময় মহিলা নেত্রীদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়। পরে নেতাকর্মীরা চলে যেতে বাধ্য হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, সহ-সভাপতি সানজিদা রহমান ছন্দা, যুগ্ম-সাধারণ সম্পাদক রিটা রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুমা খনম মুক্তিসহ শতাধিক মহিলা দলের নেতাকর্মীরা।

এদিকে ভোরে ঢাকা আরিচা হাইওয়ে সড়কের জাগির এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবুর নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এছাড়াও সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ শহরের দুধবাজার আঞ্চলিক সড়কে জটিকা মিছিল করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তবে বিছিন্ন ঘটনা ছাড়া অবরোধে কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মহাসড়কে স্থানীয় কিছু বাস চললেও দূরপাল্লার পরিবহন চলাচল করতে দেখা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১