• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৮:২১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

খোকসায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৯ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩২:৪৭

খোকসায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খোকসা (কুষ্টিয়া )প্রতিনিধি: শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণ এক হও- স্লোগানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলা জাসদের উদ্যোগে পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে খোকসা বাসষ্ট্যান্ডে জাসদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় খোকসা উপজেলা জাসদের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জাসদ নেতা মো. মফিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খোকন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, কুমারখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, জাসদ নেতা মো. তেজারত আলী তেজেন, কুষ্টিয়া যুব জোটের সভাপতি মাহবুব হাসান। বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মহব্বত, খোকসার জাসদ নেতা মো. মজনু প্রামানিক, খোকসা উপজেলা জাতীয় যুব জোটের সভাপতি বদিউজ্জামান দুর্জয়।  

খোকসা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নারী জোট কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সাইমুন মালা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান রোকন বলেন, দেশি-বিদেশী চক্রান্তকারীদের নির্বাচন বাণচালের ষড়যন্ত্র রুখে দাও। জামাত বিএনপি জোট নির্বাচন বানচালে অগ্নি সন্ত্রাস, বাসে আগুন, পুলিশ হত্যাসহ নৃশংস বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯