• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৮:২০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১

৫ নভেম্বর ২০২৩ দুপুর ০১:৪৮:৪৬

সিলেটে পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১

সিলেট প্রতিনিধি: বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে ৫ নভেম্বর রোবাবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন স্থানে সড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছেন নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে পিকেটাররা ইট-ঢিল ছুঁড়ে গতিরোধ করে। পরে নিক্ষেপ করে পেট্রোল বোমা। এসময় গাড়ির সামনের অংশ পুড়ে যায়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

খবর পেয়ে দ্রুত দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে এসে ধাওয়া করে একজনকে আটক করে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২