• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:০২:১৪ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৬ অক্টোবর ২০২৩ সকাল ১১:৫৫:০৭

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৬ অক্টোবর সোমবার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে রোববার রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।  ঘটনার দু’দিন পর ১০ অক্টোবর ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারীকে একনম্বর আসামি করে ৩১ জনের বিরুদ্ধে চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাবীবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মানিক মঞ্জিল থেকে চেয়ারম্যানকে গ্রেফতার করে।  

কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us