• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৬:৪৯ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঢামেকে মৃত্যু

১৩ অক্টোবর ২০২৩ সকাল ১১:১১:০২

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ফজলুর রহমান ফজলু (৪১) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

১২ অক্টোবর বৃহস্পতিবার রাত দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলা ৬০১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ফজলুর রহমান চুয়াডাঙ্গা সদর থানার হকপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের সময় ডিলারসহ ২ জনের কারাদণ্ড

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, ফজলুর রহমান একটি মামলায় আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে খুলনা জেলা কারাগারে বন্দি ছিল। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য ৩ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ