• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:০১:২৮ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সংসদীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি ফারুকের

১ জুন ২০২৫ বিকাল ০৫:০৫:২০

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সংসদীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি ফারুকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আরেকটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য দেশে হীন ষড়যন্ত্র চলছে। বার বার নির্বাচনকে বিলম্বিত করার আর সময় নেই ডিসেম্বরেই নির্বাচন দিয়ে যে দলই ক্ষমতায় আসুক সে দলের সংসদের হাতে ক্ষমতা দেয়ার দাবি জানান।

১ জুন রোববার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজিত সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

তিনি আরও বলেন,করিডোর ও চট্টগ্রাম বন্দর দিয়ে দেয়া অনির্বাচিত সরকারের কাজ নয়। যেগুলো এ সরকারের করণীয় নয় এ দেশের জনগণ তা কখনো গ্রহণ করবে না।

Ad

কেন্দ্রীয় যুবদল নেতা ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিল ইকবাল হোসেন, আব্দুর রহিম সাজুসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us