• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:৪৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

নতুন ওয়েব ফিল্মে পরীমনি

১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিতব্য ওয়েব ফিল্মে যুক্ত হলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। এই ওয়েব ফিল্মের নাম ‘সেপারেশন’। এতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।

১৩ সেপ্টেম্বর রোববার নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ এবং পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেছেন অভিনেত্রী।

এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। রাজধানীর ৩০০ ফিট এলাকায় বর্তমানে ওয়েব ফিল্মটির শুটিং চলছে।

আরও পড়ুন

ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এবার এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি। ফলে তাদের তৃতীয় যৌথ কাজ হতে যাচ্ছে ‘সেপারেশন’।

তবে ওয়েব ফিল্মটিতে পরীমনির চরিত্র কিংবা গল্পের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ইমতিয়াজ বর্ষণের চরিত্র নিয়েও মুখ খোলেননি নির্মাতা বা সংশ্লিষ্টরা।

জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ‘সেপারেশন’-এর শুটিং হবে। পরীমনি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শার্লিন ফারজানা। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিনে প্ল্যাটফর্মে। তবে কবে নাগাদ ‘সেপারেশন’ দর্শকের সামনে আসবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩