• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০৯:৩০ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড গঠন

১৬ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:১৯:৫৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’র জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে মোট ১৩ জন সদস্যকে নিয়ে গঠিত হয়েছে এই জুরি বোর্ড। ১৫ সেপ্টেম্বর রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Ad

এতে সভাপতি হিসেবে আছেন অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক।

Ad
Ad

জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, অভিনেত্রী অপি করিম, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন, গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি।

এ ছাড়াও সদস্য হিসেবে জুরি বোর্ডে আরও রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৭:০২


আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
আরও একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৪:০৩


গ্রন্থাগারে পড়ে  বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই
গ্রন্থাগারে পড়ে বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই
৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৫৯


Follow Us