• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫০:১৪ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের প্রয়োজন ১২৭

১১ জুলাই ২০২৩ বিকাল ০৫:৩৬:০২

হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের প্রয়োজন ১২৭

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশি ব্যাটারদের করতে হবে ১২৭ রান। ইতোমধ্যে প্রথম ২ ম্যাচ জয়লাভ করে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানরা।

Ad

এর আগে, ১১ জুলাই মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আফগান দল। ৪২ ওভার ২ বল খেলে সব উইকেট হারিয়ে ১২৬ রান করে হাশমতউল্লাহ শহীদির দল। এর মধ্যে আজমতউল্লাহ ওমরজাই সর্বোচ্চ ৫৬ রান করেন।

Ad
Ad

বাংলাদেশি বোলারদের মধ্যে শরীফুল ইসলাম ৪টি, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি এবং সাকিব আল হাসানও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট পান।

আজকের একাদশে আনা হয়েছিলো ৩টি পরিবর্তন। এবাদত হোসেন, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

আগেই সিরিজ জিতে যাওয়া আফগানিস্তান বিশ্রামে রেখেছে রশিদ খানকে। এর আগে একমাত্র টেস্টেও ছিলেন না রশিদ। এ ছাড়া প্রথম ২ ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাদের জায়গায় দলে এসেছেন আব্দুল রহমান ও জিয়া আকবর। ডানহাতি পেসার রহমান ও বাঁহাতি স্পিনার জিয়া, দুজনেরই অভিষেক হয়েছে আজ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:০৪


নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:২২

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:২৮


হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৮:০০


বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২২


সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৫:২৬


Follow Us