• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:৫২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বিজয়ী কাউন্সিলরের বাসা-কার্যালয়ে হামলার অভিযোগ

২২ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:২৯:৩৯

সিলেটে বিজয়ী কাউন্সিলরের বাসা-কার্যালয়ে হামলার অভিযোগ

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসা ও কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। ২১ জুন বুধবার রাতে সিলেট নগরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রেজওয়ান আহমদ ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

অভিযোগ করে রেজওয়ান আহমদ বলেন, নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহেদ সিরাজের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী দেশি অস্ত্রসহ তাঁর কার্যালয় ও বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। হামলার সময় বাসায় থাকা তাঁর বোন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

আজ বিশ্ব নগর পরিকল্পনা দিবস

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন সাহেদ সিরাজ। তিনি বলেন, তিনি কিংবা তাঁর কোনো কর্মী-সমর্থক এমন হামলার সঙ্গে জড়িত নন। নির্বাচনের শুরু থেকে তিনি শান্তিপূর্ণভাবে প্রচারণা করেছেন। নির্বাচনে জয়-পরাজয় রয়েছে, সেটি মেনেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, বুধবার রাতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: চসিক প্রশাসক

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে রেজওয়ান আহমদ ২ হাজার ৪৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহেদ সিরাজ পেয়েছেন ২ হাজার ৪২২ ভোট। ওই ওয়ার্ডে মোট প্রার্থী ছিলো ৭ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯