• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০৪:৪৫ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

জনতা ব্যাংকের নতুন পরিচালক প্রফেসর ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী

১৮ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪৪:৩০

জনতা ব্যাংকের নতুন পরিচালক প্রফেসর ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী সম্প্রতি জনতা ব্যাংক পিএলসি. এর পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি গত চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিনি ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে কৃতিত্বের সাথে বি.কম অনার্সসহ এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি মনবুশো শিক্ষাবৃত্তি নিয়ে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি দেশে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তার প্রায় ৩৫টি গবেষণাপত্র স্থানীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ফ্যাকাল্টি হতে শ্রেষ্ঠ গবেষক হিসেবে ডিনস এওয়ার্ড লাভ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৬:২৬

আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫৭

আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:৩৬

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:১০


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯