• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০৬:০৩ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক নম্বরে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

১৫ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৪৩:০৬

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক নম্বরে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। চলতি বছরের সর্বশেষ সূচকেও এক নম্বরে রয়েছে দেশটি।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি এই পাসপোর্ট সূচক প্রকাশ করেছে।

Ad
Ad

তালিকা অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে আছে সুইডেন।

Ad

চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড।

পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ অবস্থানে আছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য।

সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাতভিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। অষ্টম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া। নবম স্থানে আছে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া। দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

এদিকে, শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়েছে। সর্বশেষ তালিকায় বাংলাদেশ ৯৫তম স্থানে রয়েছে, যা আগের সূচকে ছিল ৯৩তম। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

সূত্র: গালফ নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:৫৬

ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৮:৩২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৬:১২








Follow Us