• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:৩৯ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

কূটনৈতিক মিশন থেকে সরিয়ে ফেলা হলো রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি

১৭ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৪:৪৬

কূটনৈতিক মিশন থেকে সরিয়ে ফেলা হলো রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি

নিজস্ব প্রতিবেদক: বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ৮০টির মধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এরইমধ্যে ৭০টি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। বাকি মিশনগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেয়া হয়েছে। আগে থেকে এই ছবি না রাখার কোনো নির্দেশনা ছিল না। তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার ‘গুঞ্জন’ উড়িয়ে দিয়েছে সূত্রটি।

এ বিষয়ে জানতে চাইলে বিদেশে বাংলাদেশের দু’টি মিশন থেকে জানানো হয়, পরশু (শুক্রবার) সন্ধ্যায় তারা এমন নির্দেশনা পেয়েছেন। আর ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর যখন ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসে তখন বড় মিশনগুলো রাষ্ট্রপতির ছবি আগেই সরিয়ে ফেলেছিল। কয়েকটি মিশন না সরানোর কারণে সম্প্রতি মৌখিক নির্দেশনা দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দাম বাড়লো ফার্নেস অয়েলের, কার্যকর রাত ১২টা থেকেই
দাম বাড়লো ফার্নেস অয়েলের, কার্যকর রাত ১২টা থেকেই
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:৫৬

নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২২


ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৩:২৭

হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:৫৩


সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৫৪

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৩৩