• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:০৫:৩৮ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ জুলাই-আগস্টের গণহত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ

১২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৩৪:১৬

আজ জুলাই-আগস্টের গণহত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট: এক দিন এগিয়ে আজ ১২ ফেব্রুয়ারি বুধবার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর জানিয়েছে, আজ বেলা আড়াইটায় জেনেভায় এ প্রতিবেদন প্রকাশ করা হবে।

এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর আগামীকাল তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছিল।

আরও পড়ুন

হাসিনার সমর্থকরা নাশকতা করছে: নিউইয়র্ক টাইমস

এদিকে পরিবর্তিত তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ জেনেভায় সংবাদ সম্মেলন হবে। এতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন।

এ ছাড়া প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত থাকবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলপ্রধান ররি মাঙ্গোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পৌদ্যাল এবং প্রধান মুখপাত্র রাভিনা সামদাসানী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫