• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫৩:৫১ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রেমিকের বাড়িতে এসেও বিফল হয়ে ফিরতে হলো ভারতীয় তরুণীকে

১৮ নভেম্বর ২০২৪ সকাল ১১:০৪:৪১

প্রেমিকের বাড়িতে এসেও বিফল হয়ে ফিরতে হলো ভারতীয় তরুণীকে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত সংলগ্ন চাকুলিয়া গ্রামে প্রেমের টানে বিয়ের দাবি নিয়ে এক ভারতীয় তরুণী বাংলাদেশি প্রেমিক যুবক আহসানের (২৪) বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।

প্রেমিক আহসান (২৪) সীমান্ত সংলগ্ন চাকুলিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং মেয়েটি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হুদাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে আয়েশা মন্ডল (১৭)।

১৭ নভেম্বর রোববার দুপুরে সীমান্তরক্ষীদের চোখ এড়িয়ে ভারতীয় ওই তরুণী আহসানের বাড়িতে এসে অবস্থান নেন।

সংবাদ পেয়ে ঠাকুরপুর সীমান্ত ফাড়ির বিজিবি সদস্যরা রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ভারতীয় তরুণীকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

প্রেমিক যুবক আহসানের বড় ভাই আরাফাত জানান, বেলা ২টার দিকে ভারতের হুদাপাড়া গ্রামের তরুণী আয়েশা মন্ডল আমাদের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। আমার ছোট ভাই আহসানের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেম-ভালোবাসা চলে আসছে বলে মেয়েটি জানিয়েছে। মেয়েটি দু'তিন ঘণ্টা আমাদের বাড়িতে অবস্থান করার পর বিজিবি সদস্যরা এসে তাকে নিয়ে যায়।

ঠাকুরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে চাকুলিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তরুণীকে তার পরিবার হাতে তুলে দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২

ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৫২








হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:১৯