• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:০২:৩৪ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জ-৩ আসন

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:১৩

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি।

২৮ নভেম্বর শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’

এ ছাড়া আগামী ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

এটিভি/এসটিও
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’
‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০২:২৩


ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম
ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:১১


একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:৪৫



সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার
সরিষাবাড়ীতে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৩০


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৪