• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪০:৩০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে: মির্জা ফখরুল

৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:২৯

গণভোট আর নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে হতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ এই প্রক্রিয়া কিছুতেই মেনে নেবে না।

৭ নভেম্বর শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার সংহতি বিপ্লব’ উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়ে হতাশা ব্যক্ত করে ও ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে।’
 

আরও পড়ুন

এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। যখন অন্তর্বর্তী সরকার সেই সংস্কারের কাজ শুরু করে, বিএনপি তখন তাদের পূর্ণ সমর্থন জানিয়েছিল।

তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর ধরে ঐকমত্য কমিশন এই বিষয়ে কাজ করেছে এবং গত ১৭ অক্টোবর সব দল ঐকমত্য হওয়া বিষয়গুলোতে স্বাক্ষর করেছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঐকমত্য কমিশনে কাজ করার পরও হঠাৎ করে উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্স করে জানান যে, রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় দেওয়া হবে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে।

আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নির্লজ্জতার চরম উদাহরণ: রিজভী

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘তাহলে এতদিন ধরে যে ঐকমত্য কমিশনে বসে সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে কাজ করেছেন, সেখানে আমাদের প্রতিনিধি ছিল, সব দলের প্রতিনিধি ছিল। তাহলে এটা কেমন হলো? অসংখ্য টাকা খরচ করে কাজটি করলেন, সেটাতে রাজনৈতিক দলগুলোর কোনো সমস্যা সমাধান হলো না।’

একটি রাজনৈতিক দল জোট গড়ে নির্বাচনের আগেই গণভোটের জন্য চাপ সৃষ্টি করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ, দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে এবং মূল নির্বাচনের গুরুত্ব কমে যাবে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আজ দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার, যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারাই এমন ব্যবস্থা নিচ্ছে, যাতে নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।’

আরও পড়ুন

আওয়ামী লীগ দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল: রিজভী

বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ইনশা আল্লাহ এই নির্বাচনে বিজয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯