• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৩৫:২২ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলের ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা ঢাকায় গ্রেফতার

১৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৫৪:১৬

টাঙ্গাইলের ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই প্রভাবশালী নেতাকে রাজধানী ঢাকায় পৃথক অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন টাঙ্গাইল শহর শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাইজীদ বোস্তামী এবং বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বাইজীদ বোস্তামীকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

অন্যদিকে, গত ১৫ সেপ্টেম্বর সোমবার ঢাকার মিরপুর এলাকার একটি বাসা থেকে কাজী অলিদ ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মীর সঙ্গে তাকেও গ্রেফতার করা হয়।

বাইজীদ বোস্তামী দীর্ঘদিন ধরে টাঙ্গাইল শহর ছাত্রলীগের নেতৃত্বে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, কাজী অলিদ ইসলাম বাসাইল উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী ছিলেন। তিনি একসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নিষিদ্ধ ঘোষণার পরও সাংগঠনিক কার্যক্রম চালানো এবং বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলার কারণে নেতাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী এমন পদক্ষেপ নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৪৩





আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:০১

অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
অবশেষে সব জল্পনার উত্তর দিলেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:৪২

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১