• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৪৭:২৩ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি বুধবার

২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৫:৩৪

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি বুধবার

ডেস্ক রিপোর্ট: মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

২৩ সেপ্টেম্বর বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ সংক্রান্ত চুক্তি হতে যাচ্ছে বলে বিমান সূত্র জানিয়েছে।

সূত্রটি জানায়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের চলাকালে বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে) চুক্তি সই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

চুক্তিতে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী আখতার হোসেন সই করবেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

চুক্তি সইয়ের পর বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজের বাইরে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে বিমান। ওই চুক্তির আওতায় রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ।

বুধবারের চুক্তি সম্পন্ন হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫টিতে।

তবে নতুন করে চুক্তি হতে যাওয়া ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন কাঠামো এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম
পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম
২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৭:১৯