• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৪:৫৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ভারতে ভূমিধসে নিহত ২৭: নিখোঁজ ৫০

২৩ জুলাই ২০২৩ বিকাল ০৫:৫১:১৫

ভারতে ভূমিধসে নিহত ২৭: নিখোঁজ ৫০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এ ঘটনায় অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে। ২৩ জুলাই বোরবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, বৃষ্টির কারণে বৃহস্পতিবার রায়গড় জেলার একটি গ্রামে ভূমিধস শুরু হয়। এটি মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে একটি পাহাড়ি বনভূমি। উদ্ধারকারী দল মাটি ও ধ্বংসস্তুপের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রায়গড়ের কর্মকর্তা যোগেশ মাসে এএফপিকে বলেছেন, এখনও পর্যন্ত  আমরা ২৭টি মৃতদেহ উদ্ধার করেছি। প্রায় ৫০ থেকে ৬০ জন এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ অনেকটাই ঝুকিপূর্ণ , তাই আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে।

আরও পড়ুন

বাইন্যান্স হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত, খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

তিনি আরও বলেন, কোন ভারী যন্ত্রপাতি এ এলাকায় নিয়ে আসা যাচ্ছে না। আমাদের কাছে কেবল ছোট মেশিন রয়েছে এবং বেশিরভাগ কাজ আমাদের ম্যানুয়ালি করতে হচ্ছে। এ অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত পুরো অপারেশনকে আরও চ্যালেঞ্জিং করে তুলছে।

জেলার শীর্ষ কর্মকর্তা বলেন, চলমান উদ্ধারের চতুর্থ দিনে জীবিতদের খুঁজে পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী নন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি পরিবার তাদের সবকিছুই হারিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪

রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৯:১১



বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ
বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২১:২৫

গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর
গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৮:৪৫


তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৭