• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৪৬:১৫ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

২৬ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:২৫:৩০

ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানা’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে অবৈধ জমি দখল, মাদক প্রতিরোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক, শিক্ষা ও হাসপাতালের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। 

নিয়মের বাইরে কেউ কাজ করলে তাকে কোন প্রকার প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক। অন্যদিকে ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী (রাজস্ব), উপ পরিচালক সরদার মোস্তফা শাহিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার
ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার
২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩১:২৬


বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৫:২৩

ডেঙ্গুর লার্ভা বেশি, তবে রোগী তুলনামূলক কম
ডেঙ্গুর লার্ভা বেশি, তবে রোগী তুলনামূলক কম
২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৫৫

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেফতার
রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:১৮