• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩২ রাত ১০:২৯:৫৩ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

ধানখেতে পড়েছিল মরদেহ, কামড়ে খেয়েছে শিয়াল-কুকুর

১৩ জুলাই ২০২৪ সকাল ০৯:০৯:৩৯

ধানখেতে পড়েছিল মরদেহ, কামড়ে খেয়েছে শিয়াল-কুকুর

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ধানখেত থেকে স্মৃতি নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১২ জুলাই শুক্রবার সকালে উপজেলার হালুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্মৃতি কটিয়াদী পৌর এলাকার হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে। তিনি উপজেলার মসুয়া ইউনিয়নের প্রবাসী আমিনের স্ত্রী।

Ad
Ad

জানা যায়, গৃহবধূ স্মৃতির স্বামী আমিন প্রবাসে থাকেন। তাই গৃহবধূ তার বাবার বাড়ি হালুয়াপাড়াতে থাকতেন। ১১ জুলাই বৃহস্পতিবার রাতে গৃহবধূর স্বামীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তার স্বামী তাকে ১০ হাজার টাকা পাঠিয়ে স্বামীর বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি মসুয়াতে যেতে বলেন। রাতে শ্বশুর বাড়ির উদ্দেশে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে কটিয়াদী উপজেলার হালুয়াপাড়া এলাকায় একটি ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, শুক্রবার সকালে খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ কুকুর বা শেয়াল কামড়ে খাওয়ার চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১৬

সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৫০


‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০৯

হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৫৩




Follow Us