• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৪৬:১২ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:১৭

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলা থেকে জামিন পেয়েছেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

১১ মার্চ বুধবার বিকেলে জামিন পান তিনি। 

Ad
Ad

গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার আগে ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

Ad

জানা গেছে, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়।

আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
১১ মার্চ ২০২৬ রাত ০৮:৩৫:৫৬




ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:১৭


সিংগাইরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
সিংগাইরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৪১


Follow Us