• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৩:৪১:৩৫ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

২৪ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:০৭:০২

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ড নেউরা এলাকায় এক ব্যবসায়ী যুবককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

Ad

২৪ ফেব্রুয়ারি শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. শাহ আলম (৩৮)। সে নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছোট ছেলে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর ভূঁইয়া। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতের মাথায়-ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কেন এ হত্যাকাণ্ড করা হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

নিহত শাহ আলমের বড় ভাই কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কি কারণে তাঁকে এমন নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে
১২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৪:৩২


সংবাদ ছবি
বাড্ডায় চলন্ত বাসে আগুন
১২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:২৯



সংবাদ ছবি
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:৩৬



সংবাদ ছবি
কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের আখ মাড়াই শুরু
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৫৪


Follow Us